আযান শুনেই যথারীতি ঘুম ভাঙ্গলো। মুয়াজ্জিনের দরদমাখা ডাক। আমি মনে করি, সকাল দেখতে পারা একটা নেয়মত। এই নেয়ামতের স্বাদ নিতে পেরে আমি বরাবরই আনন্দিত, পুলকিত।
ফজরের পর নিজের রুটিনে কয়েকবার চোখ বুলালাম। নিয়মিত আকাশ দেখে আমি আমার চোখের শখ পূরণ করি। এটিও খোদার চমৎকার উদারতা। আকাশ দেখলাম।
বেলা গড়ালো, টেবিল টানছে কাজের জন্য। জীবনে ডুকতে তার এই চাপ। তাছাড়া আজকাল পড়াশোনারও খুব চাপ চলছে। তবে আমি একটা দাওয়াই নেই, যখন কোন কিছুর প্রেশারে থাকি তখন মনে মনে তসবিহর মতো জপতে থাকি 'চাপই জীবন, জীবনই চাপ'। থিয়োরিটা অনেকটা থ্রীডিয়টস মুভির আমির খানের 'অল ইজ ওয়েল' এর মতো।
নাওয়াখাওয়া শেষ। এখনো বিকেল হয়নি। তবে বিকেল আমার জন্য সবসময় বিষাদ নিয়ে আসে। কারা যেনো বলে, সন্ধ্যায় সব পাখি ঘরে ফিরে।
কেবল আমার ঘরেই 'তিনি' ফিরে না।
সন্ধ্যার নীল নিয়ে রাত্রিজাগরণ, তারপর ওই ভোরের নিকটে বসবাস। এক জীবনে এই বা কম কিসের! সুখ, শান্তি, বিষাদ সবটুকুই তো আল্লাদ।
০২/০৮/২১
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন