বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১

বাংলা ইংরেজি পড়ানো মাষ্টার বিজ্ঞান বিষয় নিয়ে তিনঘন্টা লেকচার দিলো, ভাবা যায়? 
এই দুঃসাহস টা প্রতি বৃহস্পতিবার আমাকে দেখাতে হয়।  ছোটোবোনটাকে মেঝোবোন নিয়মিত গনিত আর বিজ্ঞান পড়ায়। এখানে আমি ইন্সট্রাকটর পদে কাজ করি। প্রতি বৃহস্পতিবারে চেক করি, কে কি পড়ালো না পড়ালো, কতটুকু আয়ত্ত করলো বা না করলো। তারপর দুইপক্ষের অভিযোগ শুনি। শিক্ষকের বিরুদ্ধে ছাত্রের, ছাত্রের বিরুদ্ধে শিক্ষকের।  দুই পক্ষের প্রতি শ্রদ্ধা রেখে  টানা দুই-তিন ঘন্টার একটা স্পিচ রাখি। ব্যাপরটা যত সহজ ভাবছেন তা না। ব্যাপারটা বিশাল ঝক্কির। 

যথারীতি আজ বৃহস্পতিবার।  নিয়মানুসারে আমার ঝক্কি পোহানোর দিন। রাত ৮টায় বসলাম ১১ টায় উঠলাম। আমার হাতের ডানপাশ আর বামপাশ সিরিয়াস মুডে ভরপুর তখন। নো স্মাইলের বাতাস। দীর্ঘ তিনঘন্টা আনুষ্ঠানিক ঝড়ের পর তাদেরকে বললাম; শোনো শাষন করা তারই সাঁজে সোহাগ করে যে। 

তারা বলল - শুভ রাত্রি,
হ্যাভ এ্যা গুড স্লিপ। 

০৫/০৮/২১


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

রমজানে মী-টাইম, উই-টাইম বের করা খুব টাফ ছিলো। রমজানের একটা ব্যস্ততা তো থাকেই তার সাথে সাথে সবার অফিসের কাজের চাপ। সবমিলিয়ে আমরা একসাথে থাকলে...