অস্ট্রেলিয়ার বিপক্ষে এবারের সিরিজে বাংলাদেশ পরপর দুইবার ম্যাচ জিতলো, এটি ক্রিকেট ভক্তকুলের জন্য নিঃসন্দেহে রোমাঞ্চিত একটি ব্যাপারস্যাপার। তবে এবার পালা অপেক্ষার, সিরিজ জয়ের অপেক্ষা।
একটা বিষয় আমি নিজক্ষেত্রে বরাবর খেয়াল করি, কোনো দুঃখের সংবাদ শুনলে যেমন আমার ঘুম হয় না, তেমনি আবার খুশির সংবাদ শুনলেও আমার ঘুম হয় না। অদ্ভুত এক যন্ত্রণা, মিষ্টি যন্ত্রণাও বলা চলে।
রাতটা যদি ঘুমেই না কাটাতে পারলাম, হেলায় কাটানোরও কোনো যুক্তিগত কারন দেখছি না। তাই, সাপ্তাহিক বুক রিভিউ লিখতে বসব ভাবছি.........
যাক পরসংবাদ,
সক্কাল সক্কাল আকাশজুড়ে একগাল প্রেমের পদ্য দেখছিলাম, সাথে হাল্কা বিষাদের পাঁচফোড়ন। আজকের দিনের শুরুর আকাশটা ছিলো নীল মেঘেরঘটা। প্রতিদিনই আকাশ দেখি আর বলি 'আজকের মতো সুন্দর আকাশ আমি আর দেখি নাই'।
আমার হৃদয়ে আকাশ হাসে,
খিলখিলিয়ে হাসে;
তারপর ভোর হয়-
নিয়মমাফিক আলো ফুঁটে,
আমিও ফুঁটি;
রোজ কুসুমের মতো।
সকালে টুকটাক কাজের পর লম্বা একটা আড্ডা দিলাম, এক নাগাড়ে দুপুর পর্যন্ত। দুপুরের দিকে আকাশে কড়া রোদ। গরমে-ঘামে একাকার অবস্থা। বিকেলে রং-চা। সাঈদ-সাজ্জাদের আম্মু খুব দারুণ (পারফেকশন) 'রং-চা' বানালেন। লেবু আর আদার পারফেক্ট কম্বিনেশনে।
রং-চার স্বাধ ঠোঁটে নিয়ে ঘরে ফিরলাম। ভবঘুরে পাখিরাও নাকি ঘরে ফিরেছে।
০৪/০৮/২১
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন