শনিবার, ১৪ আগস্ট, ২০২১

কন্যার জ্বরে বাপের গতর পুড়ে। বুঁকে গন্ধ ফুঁটে। কলজে পুড়া গন্ধ। কন্যা, তাহাজ্জুদে বাপের পুড়া গন্ধ উপভোগ করে প্রাণভরে।
ভাবে, এমন পুড়া তো কন্যারও বাপের অসুখে পুড়ে। 

গত দুইদিন ধরে অসুখে, নির্ঘুমে দিনাতিপাত করছি।  মস্তিষ্ক চুপ হয়ে আছে। স্বাদের কানাকড়িও জিহ্বায় পাচ্ছিনা। মজার বিষয় কি, জ্বরে সব ফলকে আমার 'আমলকি-আমলকি' মনে হয়। নিখাদ তিতা। 

আসর ওয়াক্ত।  বিছানা ছেড়ে  কিছুক্ষন আকাশ দেখার ফুসরত হলো। অসুস্থ অবস্থায় সারাক্ষণ বিছানায় শরীরকে ঝিঁইয়ে রাখা, অসুস্থতাকে আরো বাড়িয়ে দেয় বলে মনে হচ্ছে। তার-উপর আকাশ না দেখার বেদনা। আদ্যোপান্ত, অসুখ আমার কাছে অসুখই।  

আধশোয়া হয়ে ভাবছি, যদি জানালা ঘেসে আকাশ ছোঁয়া যেতো, তবে ছুঁয়ে দিতাম। আকাশও তার সবটুকু নীলে আমায় ছুঁয়ে দিত। আলগোছে চোখ বুঝতাম, আকাশ আমার জ্বর ভালো করে দিতো। 

ও নীলচে আকাশ...........
আমার জ্বরটুকু ভালো করে দাও, 
তোমার সবটুকু দিয়ে। 

১৪/০৮/২১

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

রমজানে মী-টাইম, উই-টাইম বের করা খুব টাফ ছিলো। রমজানের একটা ব্যস্ততা তো থাকেই তার সাথে সাথে সবার অফিসের কাজের চাপ। সবমিলিয়ে আমরা একসাথে থাকলে...