মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১

ইশ! কেউ যদি হুমায়ূনের উড়ে যায় বকপক্ষী নাটকের তৈয়ব হতো। বাড়িতে যখন কেউ থাকবে না, তখন গোলাপের বদলে মুরাদনগরের এক জোড়া মিঠা লাউ হাতে সে আমার বাড়িতে আসবে।

তারপর আমাকে ফিসফিস করে বলবে,
কৈতরি, তোমাকে তো আইজকা অত্যধিক সৌন্দর্য লাগতেসে। ঘটনা কী? সিনান করেছো নাকি? 

কিছু কিছু মুহুর্তের বিবরণ লিপিবদ্ধ হয়ে থাকে বুকেরলিপিতে, সেখানে দিনলিপির খুচরো পাতা নেহাৎ খসখসে মনে হয়। 

জানো তো; মসৃণ-মোলায়েম বুকেরলিপিও মাঝেমধ্যে উল্টেপাল্টে পড়া যায়, ছোঁয়া যায়।

তোমাকে 'তৈয়ব'।  

০৯/০৮/২১

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

রমজানে মী-টাইম, উই-টাইম বের করা খুব টাফ ছিলো। রমজানের একটা ব্যস্ততা তো থাকেই তার সাথে সাথে সবার অফিসের কাজের চাপ। সবমিলিয়ে আমরা একসাথে থাকলে...